ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের নেতাকর্মীরা

গ্রেপ্তারকৃত ছাত্রলীগের নেতাকর্মীরা © সংগৃহীত

চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম। তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা সাব্বিরের নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীরা মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার আসামিরা হলেন, সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২),  তন্ময় দাশ (২৩),  নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)। 

দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়াল টিকটকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬