বিচার নিশ্চিত না হলে রাজপথে নামার হুশিয়ারি সাদ্দামের

৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম © সংগৃহীত

দ্রুত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা না হলে রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে শাহবাগে ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের এক গণমিছিল থেকে এ হুঁশিয়ারি দেন তিনি। 

এ সময় শিবির নেতারা বলেন, ছাত্র-জনতার খুনিদের অধিকাংশকে এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও নানাভাবে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার ঠিকভাবে করতে পারছে না অভিযোগ করে শিবির নেতারা বলেন, শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠা হওয়া এ সরকার শহীদদের বিচার নিশ্চিত করতে না পারলে তাদেরও ছাত্রসমাজ ক্ষমা করবে না। 

ছাত্রশিবিরের গণমিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়।

ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়াল টিকটকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬