ঢাকার তিন সরকারি কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

১৭ জানুয়ারি ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © সংগৃহীত

ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।

ঢাকা কলেজ
পিয়াল হাসানকে আহ্বায়ক ও মিল্লাত হোসেনকে সদস্য সচিব করে ঢাকা কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ৮৫ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১২৮ জনকে সদস্য করা হয়েছে।

সরকারি বাঙলা কলেজ
আহ্বায়ক মো. মোখলেসুর রহমান ও সদস্য সচিব ফয়সাল রেজা। এ ছাড়া ৬৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৪৫ জনকে সদস্য করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজ
ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসানকে সদস্য সচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৪০ জন যুগ্ম আহ্বায়ক ও ১৬৩ জন সদস্য রয়েছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর কলেজগুলোতে আংশিক কমিটি গঠন করা হয়। ওইদিন বিজ্ঞপ্তিতে ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়।

ট্যাগ: ছাত্রদল
ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনের নিচে পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬