ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

০১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
আটক বিপুল হাসান

আটক বিপুল হাসান © সংগৃহীত

বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসানকে (৩০) আটক করে মারধরের পর পুলিশে দিয়েছে  ছাত্রদল নেতাকর্মীরা। তার বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি বগুড়া শহরে অবস্থান করছিলেন।

বুধবার (১ জানুয়ারি) বিকালে ছাত্রলীগ নেতাকে আটকের পর মারধর করে সদর থানা পুলিশে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।              

পুলিশ ও এজাহার সূত্র জানা যায়, বিপুল হাসান ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি ধুনট সদরের পশ্চিমভরনশাহী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মাস্টারের ছেলে। ২০১৮ সালে ধুনটে বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়।

এ ছাড়া বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে বিপুল হাসান পলাতক ছিলেন। বুধবার (১ জানুয়ারি) বিকালে বগুড়া শহরে ঘোরাফেরা করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন। মারধরের পর তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ছাত্রলীগ নেতা বিপুল হাসানের বিরুদ্ধে তার থানায় দুটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতার দেখানোর পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হবে।

জামায়াতকে ‘গুপ্ত বাহিনী’ বললেন বিদ্যুৎমন্ত্রী টুকু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬