ছাত্রদলকে সজাগ থাকতে বললেন তারেক রহমান

০১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি ফটো

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন ব্যাহত না হয় সে ব্যাপারে ছাত্রদলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশে গণঅভ্যুত্থান হয়েছে, কোন হটকারী সিদ্ধান্তের জন্য গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেন ব্যাহত না হয় সে ব্যাপারে ছাত্রদলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে শিক্ষার্থীরা মেধাভিত্তিক রাষ্ট্রগঠনের প্রধান হাতিয়ার। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,  কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশে তর্ক বলে মনে করে। বিএনপি মনে করে, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। 

তিনি আরও বলেন, বিএনপি মনে করে, রাষ্ট্রে জনগণের রাজনীতি ও অর্থনীতির ক্ষমতার নিশ্চিত না গেলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছু টেকসই হয় না। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছে। সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার হয়ত তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার হাতে নিয়েছে। তবে এসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা বাড়তে থাকলে জনগণ হয়ত সরকারের সংস্কার নিয়ে মুখ খুলতে বাধ্য হবে।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার বা গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। এরই মধ্যে তারা একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি আব্দুল্লাহ মোনায়েম মুন্না, খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনসহ বিএনপির শীর্ষ নেতা এবং ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

ট্যাগ: ছাত্রদল
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬