গৌরীপুরের ছাত্রদল নেতা গ্রেফতার

১৯ ডিসেম্বর ২০১৮, ০১:৩২ PM
আটক এম এ বাশার ঝুলন

আটক এম এ বাশার ঝুলন © সংগৃহিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এম এ বাশার ঝুলনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস বাদী হয়ে নির্বাচনী সহিংসতা মোটরসাইকেল পুড়ানোর মামলা দায়ের করেন। এ মামলায় ২৪ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃত ২ জন এ মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) প্রেরণ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গৌরীপুর পাটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে দুপুরে এমএ বাশার ঝুলন পুলিশ ধরে নিয়ে যায়।

 

ট্যাগ: ছাত্রদল
ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬
দেশের হাসপাতালগুলোয় মাটিতে শুয়ে থাকে ৪০ লাখ মানুষ: প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ ন…
  • ২৯ জুন ২০২৬
তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানি…
  • ২৯ জুন ২০২৬