রাহাত ফতেহ আলীর কনসার্টে শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান

২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
কনসার্টে উপস্থিত দর্শক

কনসার্টে উপস্থিত দর্শক © সংগৃহীত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন।’ বিকেল ৪টার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। এ কনসার্টে শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দিয়েছেন কনসার্টে উপস্থিত হাজারো ছাত্র-জনতা।

যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।  

এই কনসার্টটির আয়োজন করা হয়েছে জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে। কনসার্ট থেকে সংগৃহীত সমস্ত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের কল্যাণে কাজ করা সংস্থা 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এ প্রদান করা হবে।

সন্ধ্যার পর মঞ্চে ওঠেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি মঞ্চে ওঠে শুদ্ধ স্লোগান দেন, "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই," এমন স্লোগানে গলা মেলান কনসার্টে উপস্থিত হাজার হাজার মানুষ।

এছাড়া কনসার্টে সংগীত পরিবেশন ছাড়াও, জুলাই বিপ্লবের উপর একটি গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোন এবং আরও নানা আকর্ষণীয় কর্নার রাখা হয়েছে, যা দর্শকদের আগ্রহকে বাড়িয়ে তুলেছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬