হাসিনার নাম মুখে নেওয়াদের খুঁজে বের করতে হবে: সারজিস

২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ছবি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার নাম যারা নিচ্ছে, তাদের খুঁজে বের করতে হবে। পাশাপাশি, খুনি হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝোলাতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে গণমাধ্যমেকে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেছেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুর্নবাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত আছি।’

তিনি আরো বলেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তারা প্যাথলজিক্যাল খুনি। তাদেরও বিচারের আওতার দাবি জানান তিনি।

এর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সারজিস আলমের কুশল বিনিময়কালে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। সারজিস আলম ও মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধসহ সমন্বয়কদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬