ছাত্রদের রাজনৈতিক দল ‘জনশক্তি’, যা বলছে জাতীয় নাগরিক কমিটি

২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
জাতীয় নাগরিক কমিটির লোগো

জাতীয় নাগরিক কমিটির লোগো © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের ‘জনশক্তি’ নাম বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন।

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে সামান্তা শারমিন বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম 'জনশক্তি'। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।’

রাজনৈতিক দলের নাম নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র যোগ করেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।’

এদিকে, গত ৮ সেপ্টেম্বর ৫৫ সদস্য নিয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হন নাসিরুদ্দিন পাটোয়ারী এবং সদস্য সচিব হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক আখতার হোসেন।

এর আগে, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছিলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী এক-দুই মাসের মধ্যে একটি রাজনৈতিক দল উপহার দেবে।’

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬