মধ্যরাতে ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদল

২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় ছাত্রদলের নেতা-কর্মীরা

রাজধানীর শাহবাগ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় ছাত্রদলের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ মোড়ে মধ্যরাতে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে রাত ১১টা থেকে টানা দুই ঘন্টার বেশি সময় ধরে এ কাজ করেন তারা।

জানা গেছে, মধ্যরাত থেকে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মালবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করে। এ সময় ট্রাফিক পুলিশ অনুপস্থিত থাকায় বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয়।

আরো পড়ুন: ‘বাবা তুমি শান্তিতে ঘুমাও, আবার আমাদের দেখা হবে’—নিহত বুয়েট শিক্ষার্থীর মা

মমিনুল ইসলাম জিসান বলেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ‘সমস্যা সমাধানের রাজনীতি’। সমস্যা দেখে এড়িয়া যাওয়া নয়। এর আলোকেই ট্রাফিক জ্যামমুক্ত রাখতে বাসায় যাওয়ার পথে এ দু’ঘন্টার প্রচেষ্টা চালিয়েছি।

এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরীফুল আলম শরীফ ও জাহিদ হাসান শিশিরসহ নেতাকর্মীরা।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬