বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  ১৬ ডিসেম্বর (সোমবার) দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে তারা।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ, উপজেলা, থানা, পৌর শাখার অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় পতাকাসহ বিজয় র‍্যালি কর্মসূচি পালিত হবে।

সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।

ট্যাগ: ছাত্রদল
রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬