ফেসবুকে প্রকাশিত তিতুমীর কলেজ শিবিরের কমিটির তালিকাটি ‘ভুয়া’

১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
ছাত্র শিবিরের ভুয়া প্যাড ও তিতুমীর কলেজের প্যাড

ছাত্র শিবিরের ভুয়া প্যাড ও তিতুমীর কলেজের প্যাড © টিডিসি সম্পাদিত

সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে একটি প্যাড ভাইরাল হয়, যেখানে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নতুন কমিটির নাম উল্লেখ করা হয়। এটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে এই কমিটিকে ভুয়া এবং বিভ্রান্তিকর হিসেবে দাবি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কলেজের বিভিন্ন গ্রুপে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের নামে একটি কমিটি ঘোষণা দিয়ে পোস্ট করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছাত্রশিবিরের একাধিক নেতা ভাইরাল হওয়া প্যাডটি 'ভুয়া' বলে নিশ্চিত করেছেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে।

ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এসআই সায়েম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কমিটি ভেসে বেড়াচ্ছে, এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য। তিতুমীর কলেজে আমরা নতুন করে কোনো কমিটি ঘোষণা করিনি। তিতুমীর ঐক্য নিয়ে যে বিভাজন সৃষ্টি হয়েছে, সেই বিভাজনে ছাত্রশিবিরকে জড়ানোর এটি একটি পাঁয়তারা মাত্র।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পড় থেকে সরকারি তিতুমীর কলেজে অন্যান্য ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে তাদের কার্যক্রম পরিচালনা করলেও ছাত্রশিবির ছিল ব্যতিক্রম। এই পরিস্থিতিতে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নামে ভুয়া কমিটির প্যাড ভাইরাল হওয়ার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, ভাইরাল হওয়া কমিটির প্যাডটি ভুয়া বলে নিশ্চিত করে সভাপতি পদ পাওয়া  নায়েক নূর মোহাম্মদ বলেন, তিতুমীর ঐক্যে ফাটল ধরানোর উদ্দেশ্যে 'তিতুমীর বিপ্লব' ও 'তিতুমীরিয়ান ব্রাদারহুড' নামের একটি পেজ ও গ্রুপ থেকে গতকাল রাতে ছাত্র শিবিরের প্যাড ব্যবহার করে আমাকে সভাপতি এবং তিতুমীর ঐক্যের বেশ কয়েকজন উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্য ও সহযোগী কমিটির সদস্যের নামে একটি ভুয়া কমিটি প্রকাশ করা হয়েছে। আমি তিতুমীর কলেজের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নই। গতকাল প্রকাশিত ওই কমিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।আমি খুব শীঘ্রই এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। 

এই বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী গোলাম কিবরিয়া মুয়াজ বলেন, গতকাল কলেজের বিভিন্ন গ্রুপে একটি প্যাড ভাইরাল হয়েছে, যেখানে আমার নামও উল্লেখ করা হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমি কোনো ধরনের সাংগঠনিক রাজনীতির সঙ্গে জড়িত নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬