বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি থেকে ৬ জনের পদত্যাগ 

১০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
পদত্যাগ করা ছয় শিক্ষার্থী

পদত্যাগ করা ছয় শিক্ষার্থী © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদ্য অনুমোদনকৃত কমিটি থেকে একসঙ্গে ৬ জন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের আইডি থেকে এ পদত্যাগের ঘোষণা দেন। এই ছয়জন ছাড়াও ইতিমধ্যে আরো অনেকে পদত্যাগ করেছেন বলে জানা যায়। 

এর আগে গত ৫ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সিলেট জেলা শাখার ২৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। পদত্যাগকারী শিক্ষার্থীরা হলেন- আরিফ আহমেদ চৌধুরী, আব্দুল গাফফার আফজল, শেখ উসমান ফারুক, তৌসিফ আহমেদ চৌধুরী, অমিত হাসান, ফাহিমুজ্জান।

পদত্যাগকারী ওই ছয় শিক্ষার্থী ফেসবুক পোস্টে জানায়, ‘দেশের এই বিপ্লবে সকল শ্রেণি-পেশার মানুষ অবদান রেখেছে এবং সংস্কারে কাজও করছে। আমাদের মতে এসব কমিটির কারণে মানুষের ঐক্যে ফাটল ধরছে। আমরা বিশ্বাস করি, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হলে কোনো পদ-পদবীর প্রয়োজন নেই। নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের পাশাপাশি দেশের জন্য ভালো কিছু করতে চাই।’ 

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহবায়ক আকতার হোসেন বলেন, ‘তাদের হয়ত এই প্লাটফর্মে কাজ করার ইচ্ছে নেই। এ জন্য তারা পদত্যাগ করছে। এটা খুবই স্বাভাবিক। এই স্বাধীনতা সবার আছে। তিনি আরও বলেন, ‘কমিটির জন্য প্রত্যেক এলাকার প্রতিনিধির মাধ্যমে নাম গুলো এসেছে তারা হয়ত যাচাই না করেই নাম গুলো পাঠিয়েছেন, এ জন্য মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬