জাতীয় নাগরিক কমিটিতে বড় দায়িত্ব পেলেন সারজিস

০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
সারজিস আলম

সারজিস আলম © ফাইল ছবি

জাতীয় নাগরিক কমিটিতে বড় পদ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম। তাকে মূখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় কমিটির আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে’ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় মূখ্য সংগঠন পদে মনোনীত করা হলো।’

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সারজিস। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজ থেকে জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
  • ০৫ আগস্ট ২০২৬
সকাল থেকেই মেঘলা আকাশ, ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬