সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনায় একজন আটক

০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
গাড়িতে হামলা ও ভাঙচুরের চিত্র

গাড়িতে হামলা ও ভাঙচুরের চিত্র © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় আজ বিকেল চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী। 

তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা চারপাশে অভিযান চালাই। ঘটনাস্থলের কাছ থেকে একজন তালিকাভুক্ত ছিনতাইকারীকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি। তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে।’

প্রসঙ্গত, রোববার ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 

ট্যাগ: আটক
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬