জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন হবে।

প্রসঙ্গত, রোববার ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬