ফেনী ছাত্রদলের সম্পাদক গ্রেফতার

১২ ডিসেম্বর ২০১৮, ১১:২৫ AM
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। ওসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। এ জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।


ফেনী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন ভিপি এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতে ছাত্রদল নেতা মিলনকে পুলিশ বিনা মামলা ও ওয়ারেন্টে গ্রেফতার করেছে। নির্বাচনী প্রচার-প্রচারণাকে বাধাগ্রস্ত করতে এসব কাজ করছে পুলিশ।

ট্যাগ: ছাত্রদল
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬