আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে যা জানালেন হাসনাত আব্দুল্লাহ

০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিচার এবং গত ১৫ বছরের গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। 

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষ তিনি এসব কথা বলেন।

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দেশে যে কোন হিন্দু মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বেশি বেশি করে গণমাধ্যমে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬