এবার প্রকাশ্যে এলো নোবিপ্রবি ছাত্রশিবির

০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
নোবিপ্রবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ

নোবিপ্রবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ © সংগৃহীত

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এলো বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শাখা। বৃহস্পতিবার (৫ই ডিসেম্বর) নোয়াখালী মাইজদী শহরের স্বনামধন্য একটি কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক নবীন শিক্ষার্থীদের বরণ করার মাধ্যমে সামনে এলো সংগঠনটি। নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের ব্যানারে এই প্রোগ্রাম করলেও শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম এখনো প্রকাশ্যে আনেনি সংগঠনটি। 

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে গোপনে কার্যক্রম চালালেও দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে আসে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। নবীনবরণ অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন্তত ৩০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন প্রমুখ।

নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ তাই সহজেই সামনে আসবে না কমিটি। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সামনে আসার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬