ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে কেন্দ্রীয় ছাত্রদল এই তিন নেতাকে বহিষ্কারের কারণ উল্লেখ করেনি বলে জানিয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু।

বহিষ্কৃত তিন নেতা হলেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার তাদের বহিষ্কারের অনুমোদন দেন। এরপর ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬