বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে যা বললেন ছাত্রশিবির সভাপতি

০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
ছাত্রশিবিরের আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে যা বললেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

ছাত্রশিবিরের আগরতলার সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে যা বললেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি © সংগৃহীত

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২ ডিসেম্বর) এক বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ নিন্দা জানান।

তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত। একটি কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত। সেখানে এই ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব ফেলে। এ ঘটনা কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না; বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে।

কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং মিশনের নিরাপত্তা জোরদার করা হোক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবার প্রতি ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানায়।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬