ফিলিস্তিন সংহতি দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পতাকা মিছিল সন্ধ্যায় 

২৯ নভেম্বর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
পোস্টার

পোস্টার © সংগৃহীত

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) এদিন পতাকা মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যাও ঘোষণা করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল তিনটার দিকে এ কর্মসূচির ডাক দেয়া হয়। আবু বাকের মজুমদার গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষ্যে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ র‍্যালির আয়োজন হবে। পাশাপাশি বাংলাদেশে ফিলিস্তিনের সর্ববৃহৎ পতাকা থাকবে। 

এছাড়া, ‘Where Palestine Met July’ শিরোনামে সন্ধ্যা ৬টায় টিএসসির পায়রা চত্বরে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক সন্ধ্যাও আয়োজন করা হবে। 

প্রসঙ্গত, ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। 

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬