হাসনাত-সারজিসের গাড়িবহরে ধাক্কার ঘটনায় কারাগারে বাবা-ছেলে

২৮ নভেম্বর ২০২৪, ১০:০২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে ট্রাকের ধাক্কায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দায়ের হওয়া মামলায় ট্রাকচালক ও সহকারীকে আসামি করা হয়েছে।  তারা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকালে আদালতের মাধ্যমে তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। এতে দুজনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন। তাদের গাড়িবহরে বেশ কয়েকটি মোটরসাইকেল,কার এ পাজেরো গাড়ি ছিল। ফিরতি পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজি রাস্তার মাথা  এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। প্রথমে মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। 

ওই পাজেরো গাড়িতে হাসনাত-সারজিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত-সারজিসের দুজন বন্ধু  ছিলেন। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ট্রাকের পেছনে ধাওয়া  করে চালক ও সহকারীকে আটক করে  লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এরপর লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সহকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন হাসনাত ও সারজিস।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬