শ্রীপুরের তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে ছাত্রদলের প্রতিনিধি দল

২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM

© সংগৃহীত

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শ্রীপুর উপজেলার ধলাদিয়া ডিগ্রি কলেজ, বরমী জামিয়া আনোয়ারিয়া কওমি মাদ্রাসা ও বরমী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। তিনি একটি সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের নিকট তুলে ধরেন। শিক্ষার্থীদের নিকট সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ছাত্রনেতা জাফর

গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি দখলদারিত্ব, হত্যার রাজনীতি করেছে। 

এই ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠা করা,নিয়মিত খেলাধুলার আয়োজন করা, ক্যান্টিন স্থাপন করা, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা, শিক্ষা সফরের আয়োজন করাসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সোচ্চার থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি তুলে ধরেন। এসময় তিনি আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মতামত জানতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার।

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬