এবার বেরোবিতে প্রকাশ্যে শিবির সভাপতি-সেক্রেটারি

২৭ নভেম্বর ২০২৪, ১১:৫৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
সভাপতি সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার

সভাপতি সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার © সংগৃহীত

এবার প্রকাশ্যে এলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয়। বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে তাদের পরিচয় উঠে আসে। 

বুধবার (২৭ নভেম্বর) রংপুর মহানগর শিবিবের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষ্যে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  হয়। বিক্ষোভ মিছিল শেষে রংপুর মডার্ন মোড়ে বক্তব্যের সময় মো. সোহেল রানাকে বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচয় পাওয়া যায় সেক্রেটারিরও।

জানা যায়, ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-১৮ এবং মাস্টার্স ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় । সেক্রেটারি মো. সুমন সরকার ইংরেজি বিভাগের স্নাতক ২০১৮-১৯ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।

বেরোবি শিবির সভাপতি বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চাই আমাদের ছাত্রসমাজ ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট  থাকবে। আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ে একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্রসমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে। আগামীতেও ছাত্রসমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদীরা শ্রমিক লীগ, রিকশা ও ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপেই ফিরে আসুক না কেন তৌহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ নিষিদ্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না।

যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মধ্যে একজনের মরদ…
  • ০৫ আগস্ট ২০২৬
গলফ কোর্সে ট্রাম্পের সফরের আগে পিস্তল-গুলিসহ এক ব্যক্তি আটক
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ৫০০ শিক্ষার্থী নিয়ে তিতুমীর ছাত্রশিবিরের ‘রান ফ…
  • ০৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬