ভাওয়াল বদরে আলম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ছাত্রদল প্রতিনিধি দলের

২৭ নভেম্বর ২০২৪, ১১:৫৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় © টিডিসি ফটো

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে মতবিনিময় সভা করে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল।

বুধবার (২৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ বিভিন্ন খেলার সরঞ্জমাদি উপহার দেওয়া হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন।

ট্যাগ: ছাত্রদল
শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬