নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মিছিল

মিছিল © সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় হেলমেট ও মাস্ক পরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। মিছিলের ভিডিও দেখে পুলিশ ৬ ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করেছে। তবে পুলিশ তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেনি। 

শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেইসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। রাতে মিছিলের এই ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে আটক করে।

আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় এই প্রথম কোনো মিছিল করল ছাত্রলীগ। শাহাদত হোসাইন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বড় ভাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী হেলমেট ও মাস্ক পরে মিছিল নিয়ে শেখ হাসিনা ও  আহমদ হোসেনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে দেখা গেছে, উপজেলা ছাত্রলীগের এই মিছিলে শাহাদত হোসাইন নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাঁর পেছনে অন্তত ১৫ থেকে ২০ জনের মতো নেতা-কর্মী ছিল। তাঁরাও বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একদম ভোরে সবাই যখন ঘুমে তখন ময়মনসিংহ থেকে এসে দুই-তিন মিনিট মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬