রাজশাহীতে সোহেলকে ‘ভুয়া সমন্বয়ক’ ঘোষণা ছাত্রদলের, হাতুড়িপেটার অভিযোগ অস্বীকার

২২ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহীতে সোহেলকে ‘ভুয়া সমন্বয়ক’ ঘোষণা ছাত্রদলের, হাতুড়িপেটার অভিযোগ অস্বীকার

রাজশাহীতে সোহেলকে ‘ভুয়া সমন্বয়ক’ ঘোষণা ছাত্রদলের, হাতুড়িপেটার অভিযোগ অস্বীকার © সংগৃহীত

রাজশাহী কলেজের যে-সব শিক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকেছেন, তাদের কেউ কেউ নিজেকে ‘রাজশাহীর সমন্বয়ক’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সোহেল রানা তেমনই একজন। এবার সোহেল রানাকে ‘ভুয়া সমন্বয়ক’ ঘোষণা করল রাজশাহী নগর ছাত্রদল। পাশাপাশি তাকে হাতুড়িপেটা করার অভিযোগ অস্বীকার করল সংগঠনের নেতাকর্মীরা।  

আজ শুক্রবার (২২ নভেম্বর) রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে রাজশাহী নগর ছাত্রদল। সেখানে তারা সোহেল রানাকে ‘ভুয়া সমন্বয়ক’ বলে ঘোষণা দেন। পাশাপাশি তাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করে স্থানীয় ছাত্রদল জানায়, এটা সমন্বয়কদের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ সংঘর্ষ।

আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কালেক্টরেট মাঠ ও মাদ্রাসা ময়দান এলাকায় সোহেল রানার ওপর দুই দফা হামলা হয়। বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটানো হয় তাকে। পরে হাসপাতালের বিছানায় শুয়ে সোহেল রানা সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী কলেজ ছাত্রদলের জয়, রুহুল-আমিনসহ ২০-২৫ জন নেতা-কর্মী দুই দফায় তাকে ইচ্ছেমতো পিটিয়েছেন।’

তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী নগর ছাত্রদল। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন নগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। তিনি বলেন, ‘এখন কেউ কেউ ভুয়া সমন্বয়ক সেজে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করে রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও স্পষ্টত সে জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা।’

তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীতে নিজেদের মধ্যে দুটি গ্রুপ বিরোধে জড়ায়। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সে ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা রাজশাহী কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন, যা বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। অথচ ছাত্রদলের কোনো নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। ছাত্রদলের সুনাম ও ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে এমন ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনায় ছাত্রদলকে জড়ানো হয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, ছাত্রদল নেতা সুলতান আহমেদ রাহি, আদিউল ইসলাম সজিব, মাহমুদুল হাসান লিমন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্যসচিব আহমেদ রায়হান প্রমুখ।

 

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence