দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্ররাজনীতি করবে না ছাত্রদল: নাছির

২১ নভেম্বর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল কোন রাজনীতি করবে না। ২৪’র জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কীভাবে আরও ইতিবাচক ও কল্যাণমুখী করা যায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারত্ব ও মতামতের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত করতে। আমরা মনে করছি শিক্ষার্থীদের অংশীদারত্বের ভিত্তিতেই ছাত্রদলের রাজনীতি চলবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল ভবিষ্যতে আর কোনো রাজনীতি করবে না। 

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজবাড়ী সরকারি কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

৩১ দফা নিয়ে নাছির উদ্দিন নাছির বলেন, গত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের মতামত দিতে পারেনি। বাংলাদেশের মানুষকে জিম্মি করে গত ১৫ বছর ক্ষমতায় ছিল খুনি হাসিনা সরকার। ১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ১৮ সালের নির্বাচন, ২৪ এর ডামি নির্বাচন হয়েছিল যেটি মানুষ প্রত্যাখ্যান করেছে। প্রতিটি নির্বাচনের সময় প্রতিটি ডিপার্টমেন্টকে দলীয়করণ করা হয়েছে। তার বিপরীতে মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে ভোট দেয় তাহলে রাষ্ট্রকে কোন চোখে দেখতে চায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১টি দফা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করছি। তাদের মতামত নিচ্ছি। আমাদের ৩১ দফা চিন্তাভাবনার সাথে মৌলিক কোন বিষয়ে মতপার্থক্য থাকলে মেইল এবং হোয়াটসঅ্যাপে মতামত দেওয়া যাবে। ইতোমধ্যে আমি ১০০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারাও শত শত মতামত ব্যক্ত করছে আমাদের। 

ছাত্রলীগ নিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, অতীতে খুনি সংগঠন, যে সংগঠন সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে। যেহেতু ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ফসল ছিল খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। যেহেতু এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়েছে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ছাত্রদল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকে আমরা স্বাগত জানাই। ছাত্রলীগের মতো কখনো ছাত্রদল রাজনীতি করবে না। সাধারণ শিক্ষার্থীদের সাথে অংশীদারত্বের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে। 

এসময় শিক্ষার্থীদের কাছ থেকে মতামত শুনতে চান নাছির। সামিরা রহমান নামের কলেজটির এক নারী শিক্ষার্থী প্রশ্ন করেন, ছাত্রলীগের মতো জোরজবরদস্তি করে রাজনীতি করবে কিনা ছাত্রদল? এই প্রশ্নের জবাবে নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রদল ছাত্রলীগের মতো কখনো জোরজবরদস্তি করে রাজনীতি করেনি, করবেও না। এরকম কোনো অভিযোগ যদি থাকে তাহলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্ররাজনীতির অবসান সম্পন্ন হয়েছে৷ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই৷ যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুষ্ঠু রাজনীতিচর্চার মধ্য দিয়ে আগামী দিনে পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হতে পারেন, দেশপ্রেমিক হয়ে উঠতে পারেন৷ আমাদের বিশ্বাস, এর ফলে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের যাত্রা বেগবান হবে৷

রাজবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী সরকারি কলেজে এসময় ৩১ দফা বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। পরে কলেজের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান, সদস্য সচিব শাহীনুর রহমান প্রমুখ

সরকারের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬