চট্টগ্রামে ছাত্রলীগের দুই সদস্যকে পুলিশে সোপর্দ 

২১ নভেম্বর ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হাজী মুহাম্মদ মহসিন কলেজ

হাজী মুহাম্মদ মহসিন কলেজ © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে পুলিশের হাতে তুলে দিয়েছেন চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা। আটককৃত দুজন হলেন কলেজ শাখার যুগ্ম সম্পাদক তানজিল হাসান ও ছাত্রলীগের নেত্রী  ইসরাত জাহান। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের ওই দুই সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করেছিলেন। 

বৃহষ্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আসেন ছাত্রলীগের নেতা তানজিল ও ইসরাত। এসময় শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে দেন। 

পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহসিন কলেজ শাখার প্রধান সমন্বয়ক এ জি এম বাপ্পি।। তিনি বলেন, ‘ওই দুজন আজ কলেজে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাদের আটক করে আমাকে ফোন করেছিলেন। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কাউকে মারধর করা হয়নি। ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, আটক দুজনের বিষয়ে তারা তথ্য যাচাই-বাছাই করছেন। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬