ঢাবিতে কফিন মিছিল করল ছাত্র-জনতা

২০ নভেম্বর ২০২৪, ০১:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবিতে কফিন মিছিল করল ছাত্র-জনতা

ঢাবিতে কফিন মিছিল করল ছাত্র-জনতা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।  আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ শীর্ষক এই মিছিল ও সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর মধুর ক্যান্টিনে এসে মিছিলটি শেষ হয়। এসময় তারা ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। 

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, 'এখনো যারা চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক, তারা আসলে কী চান এটা বের করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তাহলে একটা গণভোটের আয়োজন করেন। দেখেন মানুষ কী চায়। এ দেশের মানুষ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের এই বাংলার মাটিতে আর দেখতে চায় না।'

তিনি আরও জানান, আসিফ মাহমুদ বলেছেন, ‘বিদেশি দূতাবাসগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাঁধা সৃষ্টি করছে’। আমরা বলতে চাই, আপনারা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন। আপনারা ঠিকঠাকভাবে কাজ করুন, আপনাদের অন্তর্বর্তী সরকারকে সফল করতে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬