আন্দোলনকারী ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠনের চেষ্টা করা হয়েছিল: আব্দুল হান্নান মাসউদ

১৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আব্দুল হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ © সংগৃহীত

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয় ঐতিহাসিক ৫ আগস্ট। এরপর নানা ঘটনাপ্রবাহের পর  ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ১০০ দিন পার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

সম্প্রতি এটিন নিউজ আয়োজিত 'এটিন নিউজ এক্সট্রা আওয়ার' অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসউদ। অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন’। 

অনুষ্ঠানটিতে আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার, গত ৫ আগস্ট কী হয়েছিল’। 

মাসউদ জানান,  ৫ আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাঁনখারপুলে লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে। অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনো গুলির মধ্যে। তাদের খোঁজ কেউ নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল, সেখানে তিনজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটি চেষ্টা করা হয়েছিল।’

মাসউদ আর বলেন, ‘সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার হিসেবে আমাদের তিনজনকে দিয়েছি। অনেক তর্ক-বিতর্ক করে ড. মুহাম্মদ ইউনুস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে যুক্ত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন,  ‘৫ই আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্যবিরোধী ছাত্রদের রক্তের সাথে বেঈমানি করেছিল।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের বাইরের তিনজনকে প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল।

ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাক…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬