চট্টগ্রামে রাতের আঁধারে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯ নভেম্বর ২০২৪, ০১:০২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্রলীগের মিছিল

ছাত্রলীগের মিছিল © সংগৃহীত

চট্টগ্রামের ওয়াসা এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ নিয়ে টানা দ্বিতীয় দিন চট্টগ্রামে ছাত্রলীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওয়াসা এলাকায় এ মিছিল করে ১০ থেকে ১২ জন যুবক। ওই সময় তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টার পর ওয়াসা এলাকার ব্যাটারী গলি এলাকার সামনে কিছু যুবক জড়ো হয়। এরপর তারা হঠাৎ ‘আমরা কারা- শেখ হাসিনা’, ‘তোমরা কারা- শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘চলছে লড়াই, চলবে লড়াই, শেখ হাসিনা লড়বে’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’— বলে স্লোগান দেয়। এরপর পল্টন রোড এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

এর আগে রবিবার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬