চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে 

শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি, দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা

১৮ নভেম্বর ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টাঙাতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের বাইরে কয়েকটি পটকা ফাটানো হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দুই দিনের জন্য কলেজের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, গত ৫ আগস্টের পর কলেজ প্রাঙ্গণে ছাত্ররাজনীতি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে আজ ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করতে আসেন। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে শিক্ষক ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে কোনো দলের ছাত্ররাজনীতি তারা চলতে দেবেন না। এ ঘোষণা আগেও দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্রদল ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করতে চেয়েছিল। তাই শিক্ষার্থীরা বাধা দিয়েছেন।

চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তারা কলেজে কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। এ সময় কিছু শিক্ষার্থী এসে কর্মসূচির বিষয়ে জানতে চান। তারা ওই শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে সব তথ্য জানিয়েছেন। কারও সঙ্গে কোনো ঝামেলা হয়নি। তবে নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে পৌঁছানোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন।

কলেজের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম সিদ্দিকী বলেন, আজ একাদশ শ্রেণির সাময়িক পরীক্ষা ছিল। দুপুরে হঠাৎ কলেজ প্রাঙ্গণে ঝামেলা হয়েছে। পরে শিক্ষক ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আগামী দুই দিন কলেজে কোনো ক্লাস হবে না, তবে পরীক্ষা চলবে।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×