শীতবস্ত্র নিয়ে ঢাবির নৈশপ্রহরী-কর্মচারীদের পাশে ছাত্রশিবির

১৮ নভেম্বর ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নৈশপ্রহরী ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউট, টিএসসি ও কার্জন হলসহ বিভিন্ন স্থানের কর্মচারীদের এই উপহার প্রদান করে সংগঠনটি। রবিবার (১৭ নভেম্বর) রাত ১২টা থেকে করে ভোর ৪টা পর্যন্ত চলে তাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

এই উদ্যোগ প্রসঙ্গে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যত অংশীজন আছেন তাদের যে কোনো সমস্যায় আমরা পাশে থাকব, এটা শিবিরের নিয়মিত কাজ। নৈশপ্রহরী হিসেবে যারা ঠান্ডার মধ্যে রাত জেগে দায়িত্ব পালন করেন, শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই শীতবস্ত্র উপহার কর্মসূচি। আমরা তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছি।

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দার, ঢাকা মহানগর পূর্ব শিবিরের সেক্রেটারি ও ঢাবি শিক্ষার্থী আসিফ আব্দুল্লাহসহ বিশ্ববিদ্যালয় শাখার অন্য নেতারা। 

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬