আমার সঙ্গে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত নয়: সারজিস

১৮ নভেম্বর ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই নেতাদের নাম ভাঙিয়ে অনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তার নাম ভাঙিয়ে বা তার সঙ্গে ছবি দেখিয়ে অনৈতিক কোনো সুবিধা দাবি করলে তাতে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন সারজিস আলম। পাশাপাশি প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজদের থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি।

সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া ‘আমার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা’ শিরোনামে লেখা পোস্টে উল্লেখ করেছেন, ‘আমার সাথে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয় ৷ কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই ৷’

‘ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না ৷ যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক ৷ কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি ৷ অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না।’

তিনি আরও লেখেন, ‘কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন- সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে ৷ তখনই সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন ৷ প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামালপুরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬