জুলাই বিপ্লবের ১০০তম দিন শুক্রবার, দিনব্যাপী নানা আয়োজন

১৪ নভেম্বর ২০২৪, ১১:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ১৫ নভেম্বর এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হবে। ১৫ নভেম্বর দিনব্যাপী সারাদেশে কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চব্বিশের বিপ্লবের প্রিয় সহযোদ্ধাগণ, আগামীকাল ১৫ নভেম্বর জুলাই বিপ্লবের ১০০ তম দিন উপলক্ষ্যে, আমাদের অমর সংগ্রামে যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহিদ পরিবারের খোঁজ খবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করছে।

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য:
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারগুলোর সঙ্গে সংহতি প্রদর্শন এবং তাদের সম্মান জানানো।

কর্মসূচির ধাপ সমূহ:
আহত ও শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সশরীরে যোগাযোগ করা, তাদের সার্বিক খোঁজখবর নেওয়া। আর্থিক সহায়তা বা চিকিৎসা সংক্রান্ত অভিযোগ সংগ্রহ করা। রাষ্ট্র সংস্কারে মতামত ও পরামর্শ সংগ্রহ করা। জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংরক্ষণ করা। শহীদদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা।

বিজ্ঞপ্তিতে এই উদ্যোগ সফল করতে আন্দোলনকারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬