ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানাল ছাত্রশিবির

১৪ নভেম্বর ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ছাত্রদল ও ছাত্রশিবির

ছাত্রদল ও ছাত্রশিবির © লোগো

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শাখা ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এসএম ফরহাদ এক যৌথ বিবৃতিতে এই পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা বলেন, অনেক রক্ত আর জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের বাংলাদেশ সেসকল শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষা আজ ছাত্রসংগঠনসমূহের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। 

“তাই, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকারকেন্দ্রিক নতুন ধারার ছাত্র রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।”

এর আগে বিকেলে ২৪২ সদস্যবিশিষ্ট ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১ মার্চ শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপন পদ পেয়েছিলেন।

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬