বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভায় পদবঞ্চিতদের হামলা, আহত ৫

১৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পদবঞ্চিতরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জানা যায়, আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। যার ফলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হন। ঠিক সেই মুহূর্তে পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তানভীর নামে পদবঞ্চিত একজন বলেন, মূল শিক্ষার্থীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখজনক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের আহ্বায়ক ইমন দ্দোজা আহম্মদ বলেন, কমিটি গঠন নিয়ে কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। সেটা না করে শান্তিপ্রিয় সভায় পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, সম্প্রতি সুনামগঞ্জ জেলায় ৯৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে জেলার ট্র্যাফিক পয়েন্টে এক মানববন্ধন থেকে এই কমিটিতে চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর সুবিধাবাদীদের জায়গা হয়েছে অভিযোগ এনে কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়েছিল পদবঞ্চিতরা।

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬