আন্দোলনে মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের চিকিৎসা মিলবে ঢাবিতে

১৩ নভেম্বর ২০২৪, ০১:০৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রাজু ভাস্কর্য

রাজু ভাস্কর্য © ফাইল ফটো

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর যেসব শিক্ষার্থী মাথায় আঘাত পেয়েছেন, তাদের নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সার্ভিস দেয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফরতরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাথায় বা মস্তিষ্কে আঘাতজনিত কারণে রোগীর মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি জ্ঞানীয়, আবেগীয় ও আচরণগত সমস্যা তৈরি হতে পারে। যার ফলে ওই ব্যক্তির জন্য প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডের সঙ্গে খাপ খাইয়ে চলা কঠিন হতে পারে এবং তার মধ্যে নানাবিধ মানসিক সমস্যা দেখা দিতে পারে। নিউরোসাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীর এসব ঝুঁকি কমানো এবং স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এ সেবা খুবই গুরুত্বপূর্ণ।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের রোগীকে চিকিৎসা গ্রহণের জন্য- নিউরোসাইকোলজি ল্যাব/ব্রেইন ইনজুরি ক্লিনিক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, কক্ষ নং-৫১৩, ৫ম তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬