আজ সভায় বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

১৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © ফাইল ছবি

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয়-স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।  

এতে বলা হয়, চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি— এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বায়ক কমিটির ১৫৮ জনকে যথাসময়ে উপস্থিত থেকে চলমান পরিস্থিতি বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬