পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর

১২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শিহাব আল রশিদ

শিহাব আল রশিদ © টিডিসি ফটো

পরীক্ষা দিতে এসে রাজশাহী মেডিকেল কলেজে শাখার সাবেক ছাত্রলীগ কর্মী শিহাব আল রশিদকে পিটিয়ে থানায় হস্তান্তর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মেডিকেল কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিহাব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনার চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিহাব আল রশিদ রংপুর মেডিকেল কলেজের ছাত্র। ২০১৭ সালে শৃঙ্খলাভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় কলেজের ডেন্টাল ইউনিট হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। 

তিনি আরও বলেন, মঙ্গলবার তিনি রংপুর মেডিকেল কলেজ হতে বৃত্তিমূলক পরীক্ষা শেষে কলেজ গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে মারধর শুরু করেন। পরে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করেন। তার নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। 

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০,…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বরিশাল বিশ্ববিদ্যাল…
  • ০৫ আগস্ট ২০২৬
বজ্রপাত ঠেকাতে ৫ কিলোমিটার সড়কে তালগাছ রোপণের উদ্যোগ ওমর শর…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে ছাত্রদলের পদযাত্রা
  • ০৫ আগস্ট ২০২৬
সীমান্তের ওপারে তীব্র বর্ষণে দেশে বাড়ছে নদীর পানি, তিস্তায় …
  • ০৫ আগস্ট ২০২৬