বৈষম্যবিরোধী ছাত্রনেতার ‘হাত ভেঙে দিলেন’ যুবদল নেতা

১১ নভেম্বর ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
অনিক সরকার

অনিক সরকার © সংগৃহীত

নাটোরে অনিক সরকার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রনেতার নাম অনিক সরকার। তিনি ওই এলাকার বাসিন্দা। নাটোর পৌর যুবদলের সহসাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার এক সহযোগী অনিককে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছেন বলে অভিযোগ।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ির সামনে মোটরসাইকেলে আসা যুবদল নেতা শিপলু ও তার সহযোগী মনি অনিকের ওপর অতর্কিতে হামলা চালান। এসময় তারা পিটিয়ে অনিকের হাত ভেঙে দেন। অনিকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে শিপলুরা পালিয়ে যান।

অনিক বলেন, ‘১০ নভেম্বর সারাদিন আওয়ামী লীগ বিরোধী অবস্থান কর্মসূচিতে ছিলাম। সন্ধ্যায় রাজবাড়ির সামনে হঠাৎ এসে কোনো কথা না বলে যুবদল নেতা শিপলু ও মনি মরধর শুরু করে।’

কী কারণে এমন ঘটতে পারে জানতে চাইলে অনিক বলেন, ‘শিপলু আমাদের এলাকারই। আমার প্রতি যদি তার কোনো ক্ষোভ থাকত, তাহলে সে নিজেই আমাকে বলতে পারত। আমি এখন হাসপাতালে আছি। থানায় গিয়ে অভিযোগ দেবো।’

এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আরেক অভিযুক্ত মনি বলেন, ‘ছাত্র আন্দোলনের আগে অনিক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ওঠাবসা করত। সে সময় অনেক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল সে। আজ আমাদের বড় ভাই (শিপলু) তাকে দেখে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করে। এস সময় সে তর্ক করলে তাকে থাপ্পড় দেওয়া হয়। এর বাইরে কিছু না।’

জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা থানায় এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়ে গেছে। আগামীকাল তারা লিখিত অভিযোগ দেবে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬