ঢাবির ক্যান্টিন বয়সহ ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর কোচিংয়ে ভর্তির ব্যবস্থা ছাত্রশিবিরের

০৭ নভেম্বর ২০২৪, ১১:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির; কিন্তু আর্থিকভাবে অসচ্ছল এমন দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রশিবির। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তির ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা উপকরণ ও এককালীন শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

জানা যায়, ঢাবির স্যার এ এফ রহমান হলের মেসে (ক্যান্টিন) কাজ করে পরিবারের খরচ ও নিজের পড়াশোনা চালান মো. রাজিব। সংসারের টানাপোড়নের মাঝে মেসে কাজ করে উচ্চমাধ্যমিক পাস করেছেন করেছেন রাজিব। তার স্বপ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র হবে তিনি।

এই সংগ্রামী তরুণের স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য কোচিংয়ে ভর্তির ব্যবস্থা করে প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে। 

আরেকজন গ্রামের অদম্য মেধাবী অনিক। বাবাকে হারানোর পরে বড় সন্তান হিসেবে পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ছোট একটা চাকরি করে পরিবারের খরচ যোগানোর পাশাপাশি পড়াশোনাও করেছে তিনি। 

এই সংগ্রামী তরুণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে ছাত্রশিবির। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তাকে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, পাশাপাশি এসময়ের খরচ চালানোর জন্য এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। 

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, স্বপ্নবাজ সংগ্রামী তরুণদের প্রয়োজনে যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর মাধ্যমে দেশের সকল তরুণকেই অগ্রযাত্রার মিছিলে শামিল করতে সর্বদা কাজ করে চলেছে সংগঠনটি।

পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের প্রস্তাব আটকে দিল তিন দেশ
  • ০৩ এপ্রিল ২০২৬
ইরানের ‘চোখ’ এখন মধ্যপ্রাচ্যের ৮ সেতুতে
  • ০৩ এপ্রিল ২০২৬
সরকারি অফিসে ৩০ শতাংশ বিদ্যুৎ-গ্যাস ব্যবহার কমানোসহ যেসব সি…
  • ০৩ এপ্রিল ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানা গেল
  • ০৩ এপ্রিল ২০২৬
জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬