শিক্ষার্থীদের ব্যবসায়িক দক্ষতা বিকাশে ‘বিজনেশন ৩.০’ চালু করল আইইউটিসিবিএস 

১২ জুন ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৩:২৬ PM
জাতীয় ব্যবসায়িক প্রতিযোগিতা ‘বিজনেশন ৩.০’

জাতীয় ব্যবসায়িক প্রতিযোগিতা ‘বিজনেশন ৩.০’ © সৌজন্যে প্রাপ্ত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (আইইউটিসিবিএস) তাদের ফ্ল্যাগশিপ জাতীয় ব্যবসায়িক প্রতিযোগিতা ‘বিজনেশন ৩.০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এবারের আসরে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ব্যবসায়িক কৌশল, সমস্যা সমাধান, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যাচাই ও উন্নয়নের সুযোগ তৈরি করা। প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিল্পখাতের শীর্ষ পেশাজীবী ও কর্পোরেট নেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, পূর্ববর্তী আসরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় বিজনেশন ৩.০ আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যারিয়ার উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ব্যবসায়িক উৎকর্ষ সাধনের লক্ষ্যে এই প্রতিযোগিতা দেশের তরুণ উদ্যোক্তা, পরামর্শক এবং ভবিষ্যৎ ব্যবসায়িক নেতাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তারা আশা প্রকাশ করেন, বিজনেশন ৩.০ দেশের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেজিস্ট্রেশন লিঙ্ক
https://forms.gle/bzDVsDuoAM68U7rh7

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬