নবীনবরণের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে শহীদুল্লাহ হলে ঢাবি ছাত্রশিবির

০৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

গত শুক্রবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। অসুস্থ হওয়া এসব শিক্ষার্থীর খোঁজ নিতে আজ রবিবার (৩ ডিসেম্বর) রাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে গেছেন ঢাবি শাখা ছাত্রশিবিরের নেতারা।

এসময় অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন ও নিরাপদ খাদ্য দিয়ে পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা করেন ছাত্রশিবিরের নেতারা। শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদসহ এসময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসের আবাসিক হলের ক্যান্টিনসহ বিভিন্ন ক্যাফেটেরিয়ায় যাচ্ছেতাই খাবার পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে দিনকে দিন। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকে কোনো সুনজরই দিচ্ছে না!

তিনি বলেন, বছরের পর বছর চলতে থাকা এই সমস্যার স্থায়ী সমাধান চাই। সবকিছুর জন্য আন্দোলন করতে হবে কেন? প্রশাসন কেন সুনজর দিচ্ছে না? ঢাবি প্রশাসনের অতীব গুরুত্বসহকারে তড়িৎ পদক্ষেপ নিতে আহ্বান করছি।

 

এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন আজ, সুযোগ পাবেন যেসব শিক্ষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের পাশে ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬