সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু আগামীকাল

২৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করেন সাধারণ শিক্ষার্থীরা। তাছাড়া শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা জানতে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এ উপলক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৩৮টি টিম গঠন করা হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা ও খুনি হাসিনার পতনের পর আগামীদিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা সম্পর্কে জানা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন বন্ধ করা, নারী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা দূরীকরণ ও তাদের রাজনীতিতে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৩৮টি টিম গঠন করা হয়েছে।

সারাদেশের শিক্ষার্থীদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আলোকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ, বহুমতের সহাবস্থানের বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই টিমগুলো আগামীকাল থেকে নিরলসভাবে কাজ করে যাবে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, উপজেলা, পৌর ও কলেজ ইউনিটের নেতৃবৃন্দকে টিমের কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেছেন।

স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা
  • ০৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের সেরা ৬ বিশ্ববিদ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
সব হারাবার ঝুঁকি জেনেও শখ পূরণে থামেননি অভিনেতা মাধবন
  • ০৫ আগস্ট ২০২৬
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, নেপথ্যে কি আইপিএলে খেলা
  • ০৫ আগস্ট ২০২৬