হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি: সারজিস আলম 

২৬ অক্টোবর ২০২৪, ১০:২৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
সারজিস আলম

সারজিস আলম © টিডিসি ফটো

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের যখন ট্যাগ দিয়ে অত্যাচার, জেলে পাঠিয়েছিলো তখন কোথায় ছিলো এই দোসররা। এই সুবিধাবাদীরা চৌদ্দ, আঠারো এবং চব্বিশের নির্বাচনে গাড়ি, বাড়ি ও সেফটি, টেন্ডার বাজি, চাঁদাবাজি করার জন্য তারা খুনি হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে। 

শনিবার (২৬ অক্টোবর) বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘‘রাষ্ট্র পুনর্গঠন এর তারুণ্যের ভাবনা’’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম আরো বলেন, রংপুরে মহাসমাবেশ আয়োজন করা হবে। সেখানে নাহিদ, আসিফ ও হাসনাতও উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির দোসররা যদি ছাত্রদের মহা বিপ্লবের বিরোধিতা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। 

আলোচনা সভা শেষে  শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিশ্ববিদ্যালয় ও রংপুরের সমন্বয়করা।

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, রংপুর ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীরা।

স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা
  • ০৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কের সেরা ৬ বিশ্ববিদ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
সব হারাবার ঝুঁকি জেনেও শখ পূরণে থামেননি অভিনেতা মাধবন
  • ০৫ আগস্ট ২০২৬
ব্রিটিশ নাগরিকত্ব পেলেন আমির, নেপথ্যে কি আইপিএলে খেলা
  • ০৫ আগস্ট ২০২৬