তারেক রহমানের ৩১ দফা নিয়ে স্কুলে স্কুলে কলাবাগান থানা ছাত্রদল

২৬ অক্টোবর ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
নিউ মডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কলাবাগান থানা ছাত্রদল

নিউ মডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কলাবাগান থানা ছাত্রদল © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুলে যাচ্ছেন কলাবাগান থানা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনছেন, পরামর্শ গ্রহণ করছেন।

জানা গেছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের নির্দেশনায় শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন কলাবাগান থানা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন কলাবাগান থানা ছাত্রদল নেতা নাঈমুর রহমান দুর্জয়, তানভীর আহমেদ এনায়েত, আকতার হোসেন পিয়াস এবং আবদুল্লাহ আল সানী সাগর। 

আলোচনার সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীরা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে সেগুলো থেকে মুক্তি চান। শিক্ষার্থীদের দাবির বিষয়ে কলাবাগান থানা ছাত্রদল নেতা নাঈমুর রহমান দূর্জয় জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী বাংলাদেশে ছাত্রলীগের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল সেই নোংরা কালচারের রাজনীতি কখনোই করবে না। সেই রাজনীতি যদি কোনো ছাত্র সংগঠন করতে চাই, তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্রতিহত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের সাথে নিয়ে, এবং শিক্ষার্থীদের মতামতকে গুরূত্ব দিয়েই আগামীর বাংলাদেশে ছাত্ররাজনীতি করে যাবে।’

ট্যাগ: ছাত্রদল
বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্য…
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ইবির ৪৪ শিক্ষকে…
  • ০৫ আগস্ট ২০২৬
যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশও উদ্ধার
  • ০৫ আগস্ট ২০২৬
নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • ০৫ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত…
  • ০৫ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬