সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ওষুধ কোম্পানির প্রতিনিধির

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ PM
পাটকেলঘাটা থানা

পাটকেলঘাটা থানা © সংগৃহীত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মেহেদী হাসান সবুজ  (৩০) নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি দি একমি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস, কামরুল ইসলামসহ স্থানীয়রা জানান, শনিবার রাতে কাজ শেষে মেহেদী হাসান মোটরসাইকেলযোগে কুমিরা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির সামনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: এইচএসসিতে বোর্ডসেরা, জবিতে সেরা বিভাগে—১৮তম বিজেএসে জজ হলেন শান্তু

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬